জয়পুরহাট    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

কাঁঠালিয়ায় বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি সভা

ছবি- প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির দায়িত্ব গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

​বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. মাইনুল হক সোহাগ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মীরবহর, শৌলজালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ফজলুর রহমান ফুল এবং ইউপি সদস্য সৈয়দ আ. কাইয়ুম।

​বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাবিরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. লিটন সিকদার, মো. জসিম উদ্দিন, মো. রিয়াজুল ইসলাম, মো. আবুল কাশেম ও শিক্ষক মো. আসাদুজ্জামান জুয়েলসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ।

​আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশিত হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

কাঁঠালিয়ায় বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি সভা

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির দায়িত্ব গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

​বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. মাইনুল হক সোহাগ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মীরবহর, শৌলজালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ফজলুর রহমান ফুল এবং ইউপি সদস্য সৈয়দ আ. কাইয়ুম।

​বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাবিরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. লিটন সিকদার, মো. জসিম উদ্দিন, মো. রিয়াজুল ইসলাম, মো. আবুল কাশেম ও শিক্ষক মো. আসাদুজ্জামান জুয়েলসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ।

​আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশিত হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত