জয়পুরহাট    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

ছবি- প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি,মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসকের উদ্যোগে গঠিত ৮টি টিম পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছে।  ​

এরই ধারাবাহিকতায়, আজ ২৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, সোমবার  বিকেলে ৮নং টিমের আওতায় পৌরসভার ৭নং ওয়ার্ডের  নামোনিমগাছি , ও আশপাশের এলাকায়  মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়।  

​অভিযানের মূল কার্যক্রমসমূহ ​মশক নিধন ও লার্ভা ধ্বংস: ৭নং ওয়ার্ডের নামোনিমগাছি  মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয় এবং ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস করা হয়।  ​জনসচেতনতা বৃদ্ধি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে স্থানীয়দের সচেতন করতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।  

অভিযানে নেতৃত্ব দেন টিম লিডার কর নির্ধারক মো: এনামুল হক,পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মোঃ আব্দুল আজিজ খাঁন,ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো: নওরোজ হুদা, এছাড়া অভিযানে স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ এবং পৌরসভার-কর্মচারী অন্যান্যরা অংশ নেন।  

​​গঠিত টিমের কর্মকর্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। মশার প্রজননস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব হবে। এজন্য নিজ নিজ বাড়ি ও আশেপাশের এলাকা পরিচ্ছন্ন রাখার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি,মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে জেলা প্রশাসকের উদ্যোগে গঠিত ৮টি টিম পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছে।  ​

এরই ধারাবাহিকতায়, আজ ২৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, সোমবার  বিকেলে ৮নং টিমের আওতায় পৌরসভার ৭নং ওয়ার্ডের  নামোনিমগাছি , ও আশপাশের এলাকায়  মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়।  

​অভিযানের মূল কার্যক্রমসমূহ ​মশক নিধন ও লার্ভা ধ্বংস: ৭নং ওয়ার্ডের নামোনিমগাছি  মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয় এবং ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস করা হয়।  ​জনসচেতনতা বৃদ্ধি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে স্থানীয়দের সচেতন করতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।  

অভিযানে নেতৃত্ব দেন টিম লিডার কর নির্ধারক মো: এনামুল হক,পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মোঃ আব্দুল আজিজ খাঁন,ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো: নওরোজ হুদা, এছাড়া অভিযানে স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ এবং পৌরসভার-কর্মচারী অন্যান্যরা অংশ নেন।  

​​গঠিত টিমের কর্মকর্তারা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। মশার প্রজননস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব হবে। এজন্য নিজ নিজ বাড়ি ও আশেপাশের এলাকা পরিচ্ছন্ন রাখার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত