জয়পুরহাট    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন,২৪ ঘণ্টার আল্টিমেটাম

ছবি- প্রতিনিধি

দৈনিক ইত্তেফাক ও ডেইলি অবজারভার-এর কালাই উপজেলা প্রতিনিধি মো. তৌহিদুল ইসলাম তালুকদার লায়নরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি থেকে হামলায় জড়িত মুরাদ হোসেনসহ তার মদদদাতাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কালাই উপজেলা পরিষদের ১ নম্বর গেটসংলগ্ন জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের পাশে ও উপজেলা ভূমি অফিসের সামনে স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

ঘন্টাব্যাপী চলা এই মানববন্ধনে উপজেলার কর্মরত গণমাধ্যমকর্মী ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জয়পুরহাট প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মো. আতাউর রহমান। 

দৈনিক ইনকিলাব-এর কালাই উপজেলা প্রতিনিধি আব্দুল বাতেনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন,দৈনিক সমকালের জেলা প্রতিনিধি শাহারুল আলম, ভোরের দর্পণের জেলা প্রতিনিধি ও জয়পুরহাট প্রেসক্লাবের সহসভাপতি কাজী তানভীরুল ইসলাম রিগ্যান, দৈনিক নিরপেক্ষ ও যুগান্তরের জেলা প্রতিনিধি এটিএম সেলিম সরোয়ার শিপন, দৈনিক বাংলাদেশ বুলেটিন-এর জেলা প্রতিনিধি মতলুব হোসেন, দৈনিক দিনকালের প্রতিনিধি এম এ করিম, কালাই টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, মাত্রাই মডেল কলেজের প্রভাষক আমানউল্লাহ তালুকদার, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এমএজি নাফসি তালুকদার, ভুক্তভোগী সাংবাদিকের ছোট ভাই আতিকুর রহমান তালুকদার প্রমুখ।

সমাবেশে উপস্থিত ছিলেন,দৈনিক কালের কণ্ঠের কালাই প্রতিনিধি সউদ তালুকদার, নয়াদিগন্তের মাল্টিমিডিয়া জেলা প্রতিনিধি রবিউল ইসলাম আকন্দ, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি রাব্বিউল ইসলাম রমি, দৈনিক আমার সংবাদের উপজেলা প্রতিনিধি রনি আকন্দ, দৈনিক জনকণ্ঠের মোকারম হোসাইন, জিটিভির জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক, দৈনিক জনতার খবরের প্রতিনিধি তরিকুল ইসলাম তালুকদার রাসেল স্থানীয় সংবাদকর্মীরা।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনে গিয়ে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় ও স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। ঘটনার সঙ্গে জড়িত মো. নুহু তালুকদারের ছেলে অভিযুক্ত মুরাদ হোসেনসহ নির্দেশদাতাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে সাংবাদিকদের নিরাপত্তাহীনতা আরও বাড়বে।

হামলার ঘটনা সূত্রে জানা যায়, গত রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কালাই উপজেলা ভূমি অফিসে নিউজ সংক্রান্ত তথ্য নিতে যায় সাংবাদিক তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর। 

এ সময় উপজেলা সহকারি কমিশনারের অফিস কক্ষে গেলে স্থানীয় আইনজীবী নাফিউৎজামান তালুকার, মো. নুহু তালুকার ও তার ছেলে মুরাদ হোসেনের সাথে দেখা হয়। এরপর সাংবাদিক তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর সেখান থেকে ফিরে আসেন এবং ভূমি অফিসের পাশে তিনিসহ বেশকয়েকজন মিলে চা পান করছিলেন। 

এ সময় অভিযুক্ত মুরাদ হোসেন সাংবাদিক তৌহিদুল ইসলাম তালুকদার লায়নরকে সুকৌশলে ডেকে নিয়ে কিছু বুঝে ওঠার আগেই তাকে বেধরক মারপিট করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বর্তমানে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।  এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন,২৪ ঘণ্টার আল্টিমেটাম

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত