জয়পুরহাট    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

নন্দীগ্রামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ছবি- প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে দীর্ঘদিনের পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম গ্রেপ্তার হয়েছে। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে নন্দীগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে বগুড়া সদর থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি রফিকুল ইসলাম নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। 

নন্দীগ্রাম থানা পুলিশ সূত্রে জানা যায়, আদালত তাকে জিআর মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। 

সাজা ঘোষণার পর থেকেই সে দীর্ঘদিন পলাতক ছিলো।নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাকে বগুড়া কোর্টে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

নন্দীগ্রামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে দীর্ঘদিনের পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম গ্রেপ্তার হয়েছে। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে নন্দীগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে বগুড়া সদর থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি রফিকুল ইসলাম নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। 

নন্দীগ্রাম থানা পুলিশ সূত্রে জানা যায়, আদালত তাকে জিআর মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। 

সাজা ঘোষণার পর থেকেই সে দীর্ঘদিন পলাতক ছিলো।নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাকে বগুড়া কোর্টে প্রেরণ করা হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত