জয়পুরহাট    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

পোরশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ছবি- প্রতিনিধি

নওগাঁর পোরশায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর)১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। 

এ ছাড়াও সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা, যানবাহন চলাচল, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং প্রতিমা বিসর্জনসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। পোরশায় যাতে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করা যায়, সে লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে। একই সঙ্গে পূজা উদযাপন কমিটির সদস্যদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

সভায় প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার আহ্বান জানানো হয়।

সভা শেষে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

পোরশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নওগাঁর পোরশায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর)১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। 

এ ছাড়াও সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা, যানবাহন চলাচল, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং প্রতিমা বিসর্জনসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। পোরশায় যাতে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করা যায়, সে লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে। একই সঙ্গে পূজা উদযাপন কমিটির সদস্যদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

সভায় প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার আহ্বান জানানো হয়।

সভা শেষে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত