জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

মহাদেবপুর আদিবাসীদের কারাম উৎসব অনুষ্ঠিত

ছবি- প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুর নাটশালে নৃগোষ্ঠী আদিবাসী সমতলের ঐতিহ্যবাহী কারাম উৎসবে ৩১ তম সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

এ উপলক্ষে ২৭ সেপ্টেম্বর রবিবার দিনব্যাপী নাটশাল ফুটবল মাঠে এক বিশাল মেলা বসে। দুপুর থেকে ঐ মাঠে উত্তর অঞ্চলের বিভিন্ন এলাকার নৃগোষ্ঠী  আদিবাসী নর নারীদের সমরনয়ে গঠিত ৯২ টি সাংস্কৃতিক দল জড়ো হয় এবং আদিবাসীদের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করে। 

প্রধান অতিথির আগমন পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অব্যাহত রাখে। পরক্ষণে জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি আমিন কুজুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৮ নওগাঁ -৩ (মহাদেবপুর বদলগাছি) এলাকার জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা। 

আদিবাসী নেতা দীপঙ্কর লাকড়া’র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও সফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু 

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন সজ্জাদ, ফাদার এমিল এক্কা,আদিবাসী নেত্রী নীতি মুন্ডা, আদিবাসী পরিষদের উপদেষ্টা ও সাংবাদিক আজাদুল ইসলাম আজাদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক উপস্থিত ছিলেন । 

এসময় মঞ্চে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের সাবেক জ্যেষ্ঠ প্রভাষক ও সাবেক ছাত্রদল নেতা মিরাজুল ইসলাম মিরাজ আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি গণেশজ মার্ডি, 

এমপি র রাজনৈতিক সচিব ও উপজেলা কৃষকদলের সাধারণসম্পাদক মতিউর রহমান মতি সহ- সভাপতি ইমরুল কায়েস সাজু সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মহাদেবপুর আদিবাসীদের কারাম উৎসব অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত