জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

পাঁচবিবিতে ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের অভিষেক অনুষ্ঠান

ছবি- প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় পাঁচবিবি পৌর কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মামুনুর রশিদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাসেল হোসেন সুমন ও ফাহিম হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট সদর উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি মো. এনামুল হক সরকার,পাঁচবিবি উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি মো.মারুফ হোসেন,কালাই উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি এরফান আলী, ক্ষেতলাল উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন তালুকদার, আক্কেলপুর উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি আব্দুল আলিম মন্ডল, ঘোড়াঘাট উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিক, হাকিমপুর উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি আতিকুর রহমান এবং বিরামপুর উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি আজিজুল ইসলাম।

এছাড়া বিভিন্ন উপজেলার ডেকোরেটর মালিক সমিতির সাধারণ সম্পাদকদের মধ্যে জয়পুরহাট সদর উপজেলার আজাদত হোসেন, পাঁচবিবি উপজেলার আব্দুল কদ্দুস প্রধান, কালাই উপজেলার মিজানুর রহমান,ক্ষেতলাল উপজেলার রওশন আলী, আক্কেলপুর উপজেলার লোটন চন্দ্র, হাকিমপুর উপজেলার আবুল কাশেম, ঘোড়াঘাট উপজেলার আনারুল ইসলাম ও বিরামপুর উপজেলার আতাউর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডেকোরেটর শ্রমিকদের কল্যাণ, সংগঠনের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বক্তারা গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

পাঁচবিবিতে ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের অভিষেক অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত