জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ২৪৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৯৪ পিস কুপিজেসিক ইনজেকশনসহ পিতা পুত্র ৩ জনকে আটক করা হয়েছে।
আটক ৩জনের মধ্যে একজন চিহ্নিত ও তালিকাভুক্ত আসামি বলে জানিয়েছে বিজিবি।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোরে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধীনস্থ হাটখোলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক ও উপ-অধিনায়কের নেতৃত্বে বিজিবির দুটি টহলদল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জয়পুরহাটের একটি টহলদল পাঁচবিবি উপজেলার ধরন্জী ইউনিয়নে শ্রীমন্তপুর গ্রামে যৌথ অভিযান চালায়। অভিযানে মাদকসহ একজন চিহ্নিত ও তালিকাভুক্ত আসামি এবং তার ২ পুত্রসহযোগীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র সাখাওয়াত এবং তার দুই পুত্র পলাশ ও সোহান।
অভিযানকালে তাদের কাছ থেকে ২৪৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৯৪ পিস কুপিজেসিক ইনজেকশন (অ্যাম্পল) উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১ লাখ ৩২ হাজার ৬০০ টাকা। বিজিবি সূত্র আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন