জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

অবসরজনিত বিদায় সংবর্ধনা পেলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

ছবি : প্রতিনিধি

দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরজনিত বিদায় নিলেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল কেন্দ্রীয় হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল। তাঁর বিদায় উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠান।

 বুধবার (৩০ সেপ্টেম্বর) বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে কেন্দ্রীয় হাই স্কুলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কেন্দ্রীয় হাই স্কুলের সভাপতি মাওলানা মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলাম, রানীশংকৈল অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারি, বিএনপির সহসভাপতি শাহাদাত হোসেন, 

মাহমুদুল্লাহ নুরনবী পান্না, খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহসিন আলী, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা, শিক্ষা সমিতির সভাপতি ফেরদৌস আলম মানিক, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, হুমায়ুন কবির, সাবেক ভিপি রবিউল ইসলাম এবং অভিভাবক সিরাজুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

 অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক প্রশান্ত বসাক।

 বক্তারা আবু শাহানশাহ ইকবালের দীর্ঘ শিক্ষকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠন এবং বিদ্যালয়ের বিভিন্ন কর্মকাণ্ডে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর অবসর শিক্ষক-শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য আবেগঘন এক মুহূর্ত হয়ে ওঠে।

 অনুষ্ঠানে বিদায়ী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা দেওয়া হয়। এ সময় সহকর্মী, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

 বক্তারা আবু শাহানশাহ ইকবালের অবসর-পরবর্তী জীবন সুখ, শান্তি ও সুস্বাস্থ্যে কাটুক—এ কামনা করেন।

 অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি সাবেক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রিয় শিক্ষক ও দীর্ঘদিনের সহকর্মীর বিদায়ে পুরো অনুষ্ঠানজুড়ে তৈরি হয় আবেগঘন পরিবেশ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

অবসরজনিত বিদায় সংবর্ধনা পেলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত