মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে নওগাঁর সাপাহারে স্কুল শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সাপাহার থানা ও পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন রেজার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) অরুপ সরকার, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু) এবং পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব, মাদকের বিস্তার রোধ এবং সাইবার অপরাধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এ সময় শিক্ষার্থীদের মাদক ও অনলাইনভিত্তিক অপরাধ থেকে দূরে থাকার পাশাপাশি সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানানো হয়।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন