জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

অভিভাবক সদস্য নির্বাচনে মনোনয়ন কিনলেন সাংবাদিক

ছবি : প্রতিনিধি

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অভিভাবক সদস্য নির্বাচনকে ঘিরে প্রার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। 

আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনে অভিভাবক সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সাংবাদিক মোঃ বদরুল আলম।

সোমবার  (২৮ সেপ্টেম্বর ) বিকেলে রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রিজাইডিং অফিসার ও অধ্যক্ষ মহি উদ্দিন চৌধুরী জাকারিয়ার কাছ থেকে তিনি অভিভাবক সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়ন সংগ্রহের পর সাংবাদিক মোঃ বদরুল আলম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং অভিভাবকদের সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষের সমন্বয় আরও জোরদার করার লক্ষ্যে তিনি অভিভাবক সদস্য পদে প্রার্থী হয়েছেন। 

নির্বাচিত হলে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আগামী ২৮ অক্টোবর রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

অভিভাবক সদস্য নির্বাচনে মনোনয়ন কিনলেন সাংবাদিক

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অভিভাবক সদস্য নির্বাচনকে ঘিরে প্রার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। 

আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনে অভিভাবক সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সাংবাদিক মোঃ বদরুল আলম।

সোমবার  (২৮ সেপ্টেম্বর ) বিকেলে রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রিজাইডিং অফিসার ও অধ্যক্ষ মহি উদ্দিন চৌধুরী জাকারিয়ার কাছ থেকে তিনি অভিভাবক সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়ন সংগ্রহের পর সাংবাদিক মোঃ বদরুল আলম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং অভিভাবকদের সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষের সমন্বয় আরও জোরদার করার লক্ষ্যে তিনি অভিভাবক সদস্য পদে প্রার্থী হয়েছেন। 

নির্বাচিত হলে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আগামী ২৮ অক্টোবর রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত