জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

বোচাগঞ্জে মাদক ও জুয়া প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত

ছবি : প্রতিনিধি

মাদক ও জুয়া বর্জন করি, সুস্থ-সুন্দর সমাজ গড়ি’—এ স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে মাদক ও জুয়া প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মহেশাইল বাজারের এস এম এডুকেয়ার একাডেমি মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ১ নম্বর নাফানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড, ২ নম্বর ইশানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ও বর্ষা গ্রামের মাদক ও জুয়া প্রতিরোধ কমিটি এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন বোচাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজিদ তানভী শোভন। এতে সভাপতিত্ব করেন আ.ন.ম. জাহুরী (মানিক)।

সমাবেশে বক্তারা বলেন, মাদক ও জুয়া ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর। বিশেষ করে যুবসমাজকে মাদক ও জুয়ার ছোবল থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ থানার দায়িত্বে থাকা এসআই মহুবার রহমান, ১ নম্বর নাফানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনেওয়াজ পারভেজ, ওই ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলাম, ২ নম্বর ইশানিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন, আব্দুল বাতেন, শ্যামল, সোহাগ, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আ. কুদ্দুস মেম্বার, নবাব আলী মেম্বার, জালাল মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, এলাকায় মাদক ও জুয়ার বিস্তার রোধ এবং যুবসমাজকে এসব ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ধারাবাহিকভাবে সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

বোচাগঞ্জে মাদক ও জুয়া প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত