দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐকমত হয়ে একসাথে কাজ করতে হবে।তবেই দেশটা মাদকমুক্ত করে তরুণ ও যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।
৩০ সেপ্টেম্বর-২০২৬ বুধবার সন্ধ্যায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ( কাঞ্চন) জেলা প্রশাসনের আয়োজনে দিনাজপুর জেলার আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, আমি জানি দিনাজপুরে মানুষ নম্র ও ভদ্র প্রকৃতির।এই জেলার মানুষ সাধারণ ভাবে চলাফেরা করতে ভালো বাসেন। বিগত জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৬টি আসনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি'র প্রার্থীদের জয়যুক্ত করেছেন।এর জন্য আমি দিনাজপুরবাসীদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি বলেন, দিনাজপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান এর যথেষ্ট দুর্বলতা রয়েছে।কারণ প্রধানমন্ত্রীর নানি বাড়ি দিনাজপুরে এবং তার মরহুম মাতা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই শহরে শৈশব কেটেছেন। এখানকার জনসাধারণের চাওয়া পাওয়ার বিষয় প্রধানমন্ত্রী যথেষ্ট গুরুত্ব দিয়ে তা বাস্তবায়ন করবেন বলে আমি বিশ্বাস করি।
তিনি বলেন, দিনাজপুর একটি সর্ববৃহৎ জেলা, এই জেলায় অনেকাংশই সীমান্ত এলাকার রয়েছে। বিগত সরকারের সময়ে সীমান্ত দিয়ে অবাধে মাদক প্রবেশ করায় দেশের যুবসমাজের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ অবস্থা থেকে উত্তরণে সর্বস্তরে উদ্যোগ গ্রহণে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।মাদকের ব্যাপারে কোন ধরনের আপোষ নেই। সরকার মাদক প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন।যারা মাদক কারবারি,গডফাদার ও বিক্রয়কারি এবং মাদক সেবনের সাথে জড়িতদের কোন ভাবেই ছাড় দেওয়া হবে না।
মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক ও রাজনৈতিক নেতৃত্ব এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
যুবসমাজের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘তোমাদের চোখে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। তোমরাই নতুন বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম। তাই মাদককে না বলতে হবে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। তবেই একটি মাদকমুক্ত বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে।’
মন্ত্রী বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে, মাদককারবারি, সন্ত্রাসী চাঁদাবাজ, ভূমিদস্য এরা যে দলের হোক বা পরিচয় দেক,তাদের কোন ছাড় দেয়া যাবে না। তিনি জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে কঠোর নির্দেশনা প্রদান করেন।
দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর -৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর -২ আসনের এমপি সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর -১ আসনের এমপি মনজুরুল ইসলাম, দিনাজপুর -৫ আসনের এমপি এজেডএম রেজওয়ানুল হক।
এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম,জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ গোলাম রসূল রাখি,
দিনাজপুর ৪২ বিজিবি'র অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান, দিনাজপুর চেম্বারের সভাপতি আবু বকর সিদ্দিক, জেলা জামায়াতে আমীর অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান।
সভায় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ, আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক সমন্বয় এবং জনসাধারণের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও সরকারি দপ্তরের সকল কর্মকর্তারা তাদের নিজ নিজ দপ্তরের বিভিন্ন কার্যক্রম ও উন্নয়ন সম্পর্কিত তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ফুল দিয়ে শুভেচ্ছা জানান ।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন