জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

জামালগঞ্জে ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা

ছবি : প্রতিনিধি

জামালগঞ্জের বিভিন্ন নদ-নদীতে সরকারি গেজেট উপক্ষো করে বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত শুল্ক আদায় নিয়ে ইজারাদার ও ব্যাবসায়ীদের মধ্যে সৃষ্ট দ্বন্ধ নিরসনে উদ্যোগ নিয়েছে প্রশাসন। 

বুধবার দুপুরে বিআইডব্লিউটিএ’র ইজারাদার, নৌযান মালিক-শ্রমিক ও ব্যবসায়ীদের উপস্থিতিতে বিষয়টি সমাধানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত পরিচালক ইসমাইল হোসেন বলেন, বিআইডব্লিউটিএ’র ইজারাদারকে অবশ্যই সরকারি গেজেট অনুযায়ী শুল্ক আদায় করতে হবে। কোন চালানে যদি মালামাল মেট্রিক টনে থাকে তাহলে সেক্ষেত্রে সরকারি গেজেট অনুযায়ী প্রতি মেট্রিকটনে ৭০ টাকা শুল্ক আদায় করা যাবে। 

আর যদি চালানে ঘনফুটে থাকে তাহলে প্রতি ঘনফুট ৫০ পয়সা করে শুল্ক আদায় করতে হবে। এর অতিরিক্ত যদি কোন শুল্ক আদায় করা যাবে না। এ সময় চলন্ত অবস্থায় নৌকা থেকে কালেকশনের কোন বিধান নাই বলেও জানান তিনি। 

এর কিছুদিন আগে সরকারি গেজেট না মেনে অতিরিক্ত শুল্ক আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে ব্যবসায়ী ও শ্রমিকরা।বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদটি প্রচারের পর বিষয়টি প্রশাসনের নজরে আসলে দুই পক্ষের মধ্যে সৃষ্ট এই সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হয়। 

সভায় আরো উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ’র সিলেট বিভাগের উপ-পরিচালক শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক তাপশ সীল, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক প্রমুখ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

জামালগঞ্জে ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

জামালগঞ্জের বিভিন্ন নদ-নদীতে সরকারি গেজেট উপক্ষো করে বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত শুল্ক আদায় নিয়ে ইজারাদার ও ব্যাবসায়ীদের মধ্যে সৃষ্ট দ্বন্ধ নিরসনে উদ্যোগ নিয়েছে প্রশাসন। 

বুধবার দুপুরে বিআইডব্লিউটিএ’র ইজারাদার, নৌযান মালিক-শ্রমিক ও ব্যবসায়ীদের উপস্থিতিতে বিষয়টি সমাধানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত পরিচালক ইসমাইল হোসেন বলেন, বিআইডব্লিউটিএ’র ইজারাদারকে অবশ্যই সরকারি গেজেট অনুযায়ী শুল্ক আদায় করতে হবে। কোন চালানে যদি মালামাল মেট্রিক টনে থাকে তাহলে সেক্ষেত্রে সরকারি গেজেট অনুযায়ী প্রতি মেট্রিকটনে ৭০ টাকা শুল্ক আদায় করা যাবে। 

আর যদি চালানে ঘনফুটে থাকে তাহলে প্রতি ঘনফুট ৫০ পয়সা করে শুল্ক আদায় করতে হবে। এর অতিরিক্ত যদি কোন শুল্ক আদায় করা যাবে না। এ সময় চলন্ত অবস্থায় নৌকা থেকে কালেকশনের কোন বিধান নাই বলেও জানান তিনি। 

এর কিছুদিন আগে সরকারি গেজেট না মেনে অতিরিক্ত শুল্ক আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে ব্যবসায়ী ও শ্রমিকরা।বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদটি প্রচারের পর বিষয়টি প্রশাসনের নজরে আসলে দুই পক্ষের মধ্যে সৃষ্ট এই সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হয়। 

সভায় আরো উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ’র সিলেট বিভাগের উপ-পরিচালক শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক তাপশ সীল, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক প্রমুখ।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত