জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

গজারিয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে জনতার ঢল

ছবি : প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তেতৈতলা হাঁস পয়েন্ট ও ভবেরচর সমিতি মার্কেট এলাকায় হাজার হাজার নেতাকর্মী আর সাধারণ মানুষের ঢল নেমেছে। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টা থেকেই উপজেলার মেঘনা ব্রিজের পূর্ব প্রান্ত ও ভবেরচর সমিতি মার্কেট থেকে মহাসড়কের কুমিল্লামুখী লেনে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে নেতাকর্মীরা সারিবদ্ধভাবে অবস্থান গ্রহণ করেন। 

এ সময় সাধারণ মানুষের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমেদ, সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, রফিকুল ইসলাম ভিপি মাসুম, এম ইসহাক আলী, মো. আহসান উল্লাহ, মুহাম্মদ মাসুদ ফারুক, জেলা কৃষক দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পিন্টু, জেলা যুবদলের সদস্যসচিব মোজাম্মেল হক মুন্নাসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

এ সময় মো. কামরুজ্জামান রতন বলেন, ‘প্রধানমন্ত্রী ফেনী যাওয়া উপলক্ষে ঢাকা থেকে ফেনী পর্যন্ত প্রতিটি নির্বাচনী এলাকায় নেতাকর্মীরা অভিবাদন জানানোর জন্য অপেক্ষা করছেন। 

মুন্সিগঞ্জ-৩ আসনের সাধারণ মানুষ, কৃষক, জেলে, যুবক, ছাত্রসহ বিএনপির নেতাকর্মীরাও তাদের অবস্থান তুলে ধরার জন্য মহাসড়কে অবস্থান করছেন।’ তিনি আরও বলেন,  ‘প্রধানমন্ত্রীও আমাদের অভিবাদনের জবাবে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন।’

তিনি জানান, প্রধানমন্ত্রী কর্তৃক 'কৃষক কার্ড' বিতরণের ঐতিহাসিক পাইলট প্রকল্পে সারা দেশের মধ্যে গজারিয়া উপজেলা অন্তর্ভুক্ত হওয়া গজারিয়াবাসীর জন্য এক অনন্য গৌরবের বিষয়। এ সময় তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

গজারিয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে জনতার ঢল

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত