জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

রাণীশংকৈলে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ছবি : প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদকবিরোধী অভিযানে ১,১৫০ পিস ইয়াবাসহ আজিজুল ইসলাম ও আনোয়ার হোসেন নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

১লা অক্টোবর (বুধবার) রাত দেড়টার দিকে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া শিয়ালডাঙ্গি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের ইয়াবাসহ আটক করা হয়। 

আটককৃতরা হলেন, ভরনিয়া শিয়ালডাঙ্গি গ্রামের হুমায়ুন কবিরের ছেলে আজিজুল ইসলাম ওরফে পটল এবং কাশিপুর কাশিডাঙ্গা গ্রামের ধনীবুল্লাহর ছেলে আনোয়ার হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, আজিজুল ইসলাম ওরফে পটলের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়। 

এসময় আটক আজিজুল ইসলামের কাছ থেকে ৬৫০ পিস এবং আনোয়ার হোসেনের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাণীশংকৈল থানায় একটি মামলা করা হয়েছে। মামলার নম্বর ০১/২৩২।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

রাণীশংকৈলে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদকবিরোধী অভিযানে ১,১৫০ পিস ইয়াবাসহ আজিজুল ইসলাম ও আনোয়ার হোসেন নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

১লা অক্টোবর (বুধবার) রাত দেড়টার দিকে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া শিয়ালডাঙ্গি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের ইয়াবাসহ আটক করা হয়। 

আটককৃতরা হলেন, ভরনিয়া শিয়ালডাঙ্গি গ্রামের হুমায়ুন কবিরের ছেলে আজিজুল ইসলাম ওরফে পটল এবং কাশিপুর কাশিডাঙ্গা গ্রামের ধনীবুল্লাহর ছেলে আনোয়ার হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, আজিজুল ইসলাম ওরফে পটলের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়। 

এসময় আটক আজিজুল ইসলামের কাছ থেকে ৬৫০ পিস এবং আনোয়ার হোসেনের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাণীশংকৈল থানায় একটি মামলা করা হয়েছে। মামলার নম্বর ০১/২৩২।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত