জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

সাতক্ষীরায় শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সাতক্ষীরায় শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ
ছবি : প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় জেলা পরিষদের উদ্যোগে আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রথম ও দ্বিতীয় রোলধারী এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শ্রেণিপ্রতি দুটি করে মোট ১০টি বাইসাইকেল দেওয়া হয়েছে। এভাবে আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০ জন শিক্ষার্থী এ সুবিধা পেয়েছে।

তাদের মধ্যে ৪৩ জন ছাত্রী ও ৩৭ জন ছাত্র। বাইসাইকেল পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল, কলারোয়া মডেল হাইস্কুল, বেত্রবতী হাইস্কুল, সোনাবাড়িয়া হাইস্কুল, বামনখালী হাইস্কুল, চন্দনপুর হাইস্কুল ও কাজীরহাট হাইস্কুল।

অনুষ্ঠানে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি, বাইসাইকেল বিতরণ ও বৃক্ষরোপণসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষার্থীরা যাতে নিজেদের মেধার বিকাশ ঘটাতে উৎসাহিত হয়, সে লক্ষ্যে জেলা পরিষদ তাদের পাশে রয়েছে।

কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরীফুজ্জামান তুহিন, বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ রাশেদুল হাসান কামরুল, সোনাবাড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আক্তার আসাদুজ্জামান চান্দু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মাস্টার মনিরুজ্জামানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত