জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

বদরগঞ্জে কর্জের টাকা দিতে দেরি হওয়ায় নারী কে-কুপ্রস্তাব

ছবি : প্রতিনিধি

উপজেলার রামনাথপুর ইউনিয়নে এক অসহায় পরিবার ৫ হাজার টাকা ধার কর্জ হিসাবে নেয় ও উক্ত টাকা পরিশোধ করার পরেও বাড়তি টাকা দাবি করে, দিতে দেরি হওয়ায় , সোনিয়া বেগম নামে এক নারীকে কু-প্রস্তাব দেয় খাদেমুল ইসলাম।

এ বিষয়ে সোনিয়া বেগম বাদী হয়ে খাদেমুল ইসলামের নামে  থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

 সরে জমিন গিয়ে ও অভিযোগ সূত্রে জানা যায়, রামনাথপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের মৃধা পাড়া গ্রামের আবু হায়াতের স্ত্রী সোনিয়া বেগম।

ভুক্তভোগী সোনিয়া বেগম বলেন - আমার স্বামী গ্রামে ও  শহরে গিয়ে ভ্যান চালানো সহ দিনমজুরের কাজ করে। 

রামনাথপুর ইউনিয়নের বাংলার হাট মোল্লাপাড়া গ্রামের মৃত মন্ডল এর ছেলে খাদেমুল ইসলাম এর কাছ থেকে ৫ হাজার টাকা ধার কর্জ নেয় আমার স্বামী , উক্ত টাকা সঠিক সময়ে পরিশোধ করে দেওয়ার পরেও বিবাদী খাদেমুল ইসলাম গত ২৯ শে সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে সন্ধ্যা আনুমানিক ৬ টা ৩০ মিনিটের সময় স্বামী বাড়িতে না থাকার সুযোগে খাদেমুল ইসলাম আমার বাড়িতে আসে এবং সুদ বাবদ টাকা দাবি করিয়া, আমাকে কু-প্রস্তাব দেয়।

অভিযোগে উল্লেখ্য যে, ভুক্তভোগী  নারী কু- প্রস্তাবে রাজি না হওয়ায, অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন রকম হুমকি দিয়ে চলে যায় খাদেমুল ইসলাম।

অভিযোগের বিষয়ে খাদিমুল ইসলাম বলেন-ধানের টাকা দিয়েছিলাম, সোনিয়া বেগমের স্বামী আবু হায়াতকে, বাড়তি টাকা দাবি করিনি,

আমাকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। মৃধা পাড়া গ্রামের লোকজনের সাথে কথা বলে জানা যায়, বিবাদী খাদেমুল ইসলাম, অনেক মানুষকে টাকা ধার কর্জ হিসাবে দেয়,কিন্তু পরে বাড়তি টাকা দাবি করে, দিতে না পারিলে, হাটবাজার ও  রাস্তায় তাদের হেনস্থা করে।

বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন - এ বিষয়ে অভিযোগ পেয়েছি, সত্যতা প্রমাণিত হলে, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

বদরগঞ্জে কর্জের টাকা দিতে দেরি হওয়ায় নারী কে-কুপ্রস্তাব

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত