রবিবার ৪ অক্টোবর ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ববরগুনার পাথরঘাটা থানাধীন দক্ষিণ চরদুয়ানী সংলগ্ন বিষখালী নদীতে গত ৩ অক্টোবর ২০২৬ মধ্যরাত ১২ টায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি ফিশিং বোটকে থামার সংকেত প্রদান করলে বোটটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
অতঃপর পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে পিরোজপুরের পুরাতন ফেরিঘাট সংলগ্ন কঁচা নদীর তীর হতে আভিযানিক দল বোটটি আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে, উক্ত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৬ কোটি ৮০ লক্ষ ৪৩ হাজার টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২২ হাজার ৪৮১ পিস ভারতীয় শাড়ি, ৫০ পিস ভারতীয় থ্রি পিস ও ৫০ পিস ভারতীয় লেহেঙ্গাসহ বোটটি জব্দ করা হয়।
এসময় চোরাকারবারিরা নদীর তীরে বোট রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত আলামত ও ফিশিং বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পিরোজপুর থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন