কুড়িগ্রামের উলিপুর উপজেলার চলতি দায়িত্বপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস ফাতিমাকে ঘিরে শিক্ষক বদলি, প্রশাসনিক কার্যক্রম, অর্থ লেনদেন ও শিক্ষকদের সঙ্গে অসদাচরণসহ নানা অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের ভাষ্য, শিক্ষার মানোন্নয়নের কথা বলা হলেও বাস্তব চিত্রে বদলি ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
গত ১ অক্টোবর ২০২৬ তারিখে নবনিযুক্ত শিক্ষকদের পদায়ন ও কর্মরত শিক্ষকদের বদলির আদেশে একাধিক নিষেধাজ্ঞা থাকলেও সেগুলো উপেক্ষা করে বদলি কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে।
বিশেষ করে পাঁচজনের কম শিক্ষক রয়েছে,এমন বিদ্যালয় থেকে শিক্ষক বদলি না করার বিধান থাকলেও তা মানা হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
এদিকে, ওই কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ব্যবহারের অভিযোগও রয়েছে।
অভিযোগকারীদের দাবি, অতীতে সাবেক আওয়ামী লীগ এমপি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবার সুপারিশকে হাতিয়ার করে তিনি সহকারী শিক্ষা কর্মকর্তা থেকে উপজেলা শিক্ষা কর্মকর্তার দায়িত্বে আসেন।
বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পরও নতুন রাজনৈতিক যোগাযোগের মাধ্যমে নিজের অবস্থান শক্ত রাখার অভিযোগ রয়েছে।

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন