জয়পুরহাট    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

দিনাজপুরে শীতের আগমনী বার্তা,কুয়াশার চাদরে জনপদ

ছবি : প্রতিনিধি

দিনাজপুরে শীতের আগমনী বার্তা নিয়ে ভোর থেকেই দেখা মিলছে হালকা কুয়াশার। কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে মাঠ-ঘাট, সড়ক ও আশপাশের জনপদ। 

ফলে সকালবেলায় দূরের বস্তু স্পষ্টভাবে দেখা না যাওয়ায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

সোমবার (৫ অক্টোবর) ভোর থেকে জেলার বিভিন্ন এলাকায় কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে গ্রামীণ জনপদ ও খোলা মাঠ এলাকায় কুয়াশার ঘনত্ব তুলনামূলক বেশি ছিল।

ভোরের স্নিগ্ধ আবহাওয়া ও শীতের হালকা আমেজ উপভোগ করতে অনেককেই সড়ক ও গ্রামের পথ ধরে হাঁটাহাঁটি করতে দেখা গেছে। কেউ কেউ আবার সকালবেলার ব্যায়াম ও শরীরচর্চায় অংশ নেন।

প্রকৃতির এমন মনোমুগ্ধকর রূপে দিনাজপুরবাসীর কাছে শীতের আগমনী বার্তা যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

দিনাজপুরে শীতের আগমনী বার্তা,কুয়াশার চাদরে জনপদ

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

দিনাজপুরে শীতের আগমনী বার্তা নিয়ে ভোর থেকেই দেখা মিলছে হালকা কুয়াশার। কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে মাঠ-ঘাট, সড়ক ও আশপাশের জনপদ। 

ফলে সকালবেলায় দূরের বস্তু স্পষ্টভাবে দেখা না যাওয়ায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

সোমবার (৫ অক্টোবর) ভোর থেকে জেলার বিভিন্ন এলাকায় কুয়াশার উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে গ্রামীণ জনপদ ও খোলা মাঠ এলাকায় কুয়াশার ঘনত্ব তুলনামূলক বেশি ছিল।

ভোরের স্নিগ্ধ আবহাওয়া ও শীতের হালকা আমেজ উপভোগ করতে অনেককেই সড়ক ও গ্রামের পথ ধরে হাঁটাহাঁটি করতে দেখা গেছে। কেউ কেউ আবার সকালবেলার ব্যায়াম ও শরীরচর্চায় অংশ নেন।

প্রকৃতির এমন মনোমুগ্ধকর রূপে দিনাজপুরবাসীর কাছে শীতের আগমনী বার্তা যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত