জয়পুরহাট    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা রক্ষার বার্তা

মান্দায় উৎসবমুখর পরিবেশে বিশ্ব শিক্ষক দিবস পালিত

ছবি- প্রতিনিধি

"শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশাগত সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় উৎসবমুখর পরিবেশে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। সোমবার (৫ই অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও মান্দা উপজেলা শিক্ষা পরিবারের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।

মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ আতিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, "শিক্ষকরাই জাতির মূল কারিগর এবং সমৃদ্ধ সমাজ গঠনে তাঁদের অবদান অনস্বীকার্য। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও সামাজিক মর্যাদা সমুন্নত রাখা জরুরি। বর্তমান সরকার শিক্ষকদের ন্যায্য অধিকার ও সম্মান রক্ষায় সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।"

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আতিয়া খাতুন শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং সুশিক্ষায় শিক্ষিত ও সৎ আদর্শের জাতি গঠনে শিক্ষকদের প্রতি আরও দায়িত্বশীল ও অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন শিক্ষক এনামুল হক ও আব্দুর রাজ্জাক। সভায় বিশেষ অতিথি ও শিক্ষাবিদদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন

মুসাব্বির হোসেন খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, এস এম আব্দুল লতিফ, একাডেমিক সুপারভাইজার, গোলাম সারওয়ার স্বপন, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ শিক্ষক সমিতি,

সদেরুল ইসলাম, মান্দা উপজেলা আহ্বায়ক, শিক্ষক সমিতি, নাসির উদ্দিন সরদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, শিক্ষক সমিতি, এরফান আলী, সভাপতি, মাদ্রাসা শিক্ষক সমিতি,

রফিকুল ইসলাম, আহ্বায়ক, প্রাথমিক শিক্ষক সমিতি উক্ত অনুষ্ঠানে মান্দা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় শিক্ষাকর্মকর্তা এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মান্দায় উৎসবমুখর পরিবেশে বিশ্ব শিক্ষক দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত