শিক্ষকদের মর্যাদা ও পেশাগত মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে হবিগঞ্জের লাখাইয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসানের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামাল মিয়াসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশ নেন।
সভায় শিক্ষক সমাজের অধিকার ও মর্যাদা রক্ষা, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও তারেক হাসান বলেন, “শিক্ষকরাই জাতির মেরুদণ্ড ও আলোকিত সমাজ গড়ার কারিগর।” শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অপরিসীম বলেও উল্লেখ করেন তিনি।
এছাড়া সভায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন