জয়পুরহাট    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের কিল-ঘুষিতে এক বৃদ্ধ নিহত

ছবি- প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের কিলঘুষিতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে  সোমবার (৫ অক্টোবর) বেলা আনুমানিক ১০ টার দিকে উপজেলার মধুগুড়নই গ্রামে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই গ্রামের মিম মণ্ডলের ছাগল প্রতিবেশী ইয়াকিছ মণ্ডলের (৭৫) শিম গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে তাদের মাঝে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে মিম মণ্ডল (২০) ইয়াছিনকে উপর্যুপরি কিলঘুষি মারতে থাকে।

ইয়াছিনের পুত্রবধূ সমাপ্তি বেগম বলেন, আমার শ্বশুরের চিৎকারে আমি বাড়ি থেকে বের হয়ে দেখি মিম তাকে কিলঘুষি মারছে। এক পর্যায়ে আমার শ্বশুর জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় আমি ও অন্যান্য লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​আত্রাই থানার ওসি মো. মাহবুব আলম বলেন, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশের ময়নাতদন্ত ও মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের কিল-ঘুষিতে এক বৃদ্ধ নিহত

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

নওগাঁর আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের কিলঘুষিতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে  সোমবার (৫ অক্টোবর) বেলা আনুমানিক ১০ টার দিকে উপজেলার মধুগুড়নই গ্রামে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই গ্রামের মিম মণ্ডলের ছাগল প্রতিবেশী ইয়াকিছ মণ্ডলের (৭৫) শিম গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে তাদের মাঝে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে মিম মণ্ডল (২০) ইয়াছিনকে উপর্যুপরি কিলঘুষি মারতে থাকে।

ইয়াছিনের পুত্রবধূ সমাপ্তি বেগম বলেন, আমার শ্বশুরের চিৎকারে আমি বাড়ি থেকে বের হয়ে দেখি মিম তাকে কিলঘুষি মারছে। এক পর্যায়ে আমার শ্বশুর জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় আমি ও অন্যান্য লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​আত্রাই থানার ওসি মো. মাহবুব আলম বলেন, সংবাদ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশের ময়নাতদন্ত ও মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত