শিক্ষকদের পাশেঃ পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর প্রতিপাদ্য ধারণ করে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা বেসরকারি শিক্ষক পরিষদের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ অক্টোবর সোমবার বিকালে গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার হলরুমে কক্ষে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্বে করেন বেসরকারি শিক্ষক পরিষদের গুইমারা উপজেলার সভাপতি মোঃ ইউচুপ।
হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফরিদ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন , হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আঃ ছালাম, সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রমজান আলী, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক উজ্জ্বল চাকমা, বাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জিরন্ত ত্রিপুরা, বড়পিলাক জনিয়র উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক জুনায়েদুর রহমান, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আসমাউল হোসনা, বাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ত্রিকান্ত ধামাই, সিন্ধুকছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংক্যচিং মারমা, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ জায়নুল আবদীন, ও সভার সভাপতি মোঃ ইউচুপ।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, শিক্ষার্থীদের নীতি নৈতিকতা, ধর্মীয় শিক্ষা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। দুর্গম ও পিছিয়ে পড়া এলাকার শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী শিক্ষার প্রসার ঘটাতে হবে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে পরিবার, শিক্ষক এবং সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।তাই শিক্ষক ও শিক্ষার মান উন্নয়নে সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনের আহবান জানান শিক্ষক নেতৃবৃন্দ।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন