জয়পুরহাট    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

তালোড়ার সাবেক মেয়র আমিরুল ইসলাম বকুল এর ইন্তেকাল

ছবি- প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার সাবেক মেয়র মো. আমিরুল ইসলাম বকুল গত সোমবার রাত্রিতে অসুস্থ জনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আমিরুল ইসলাম বকুল দীর্ঘদিন তালোড়া পৌর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে তালোড়া পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেও পরাজিত হন। পরে ২০১৮ সালের ১৫ মে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন।

মেয়র থাকাকালে পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রাখেন তিনি। 

স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ আমিরুল ইসলাম বকুলের মৃত্যুতে তালোড়ায় শোকের আবহ বিরাজ করছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

তালোড়ার সাবেক মেয়র আমিরুল ইসলাম বকুল এর ইন্তেকাল

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার সাবেক মেয়র মো. আমিরুল ইসলাম বকুল গত সোমবার রাত্রিতে অসুস্থ জনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আমিরুল ইসলাম বকুল দীর্ঘদিন তালোড়া পৌর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে তালোড়া পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেও পরাজিত হন। পরে ২০১৮ সালের ১৫ মে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন।

মেয়র থাকাকালে পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রাখেন তিনি। 

স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ আমিরুল ইসলাম বকুলের মৃত্যুতে তালোড়ায় শোকের আবহ বিরাজ করছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত