জয়পুরহাট    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

রাণীনগরে মাদক সেবন! এক ব্যক্তির কারাদণ্ড

ছবি : প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফরিদ উদ্দীন (৫৪) নামে এক ব্যক্তিকে মাদক সেবনের দায়ে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে ১০০ টাকা জরিমানাও করা হয়।

সোমবার রাতে উপজেলা সদরে অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান। দণ্ডপ্রাপ্ত ফরিদ উদ্দীন উপজেলার পূর্ব বালুভরা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান জানান, ফরিদ উদ্দীন মাদক সেবন করে পরিবারের সদস্যদের ওপর নির্যাতন করার পাশাপাশি রাস্তায় এসে মাতলামি করছিলেন। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উপজেলার রেলগেট এলাকার নিউ বন্ধন ফিলিং ষ্টেশনের  সামনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ফরিদ উদ্দীনকে মাতাল অবস্থায় আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত ফরিদ উদ্দীনকে কারাদণ্ড ভোগের জন্য নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

রাণীনগরে মাদক সেবন! এক ব্যক্তির কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফরিদ উদ্দীন (৫৪) নামে এক ব্যক্তিকে মাদক সেবনের দায়ে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে ১০০ টাকা জরিমানাও করা হয়।

সোমবার রাতে উপজেলা সদরে অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান। দণ্ডপ্রাপ্ত ফরিদ উদ্দীন উপজেলার পূর্ব বালুভরা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান জানান, ফরিদ উদ্দীন মাদক সেবন করে পরিবারের সদস্যদের ওপর নির্যাতন করার পাশাপাশি রাস্তায় এসে মাতলামি করছিলেন। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উপজেলার রেলগেট এলাকার নিউ বন্ধন ফিলিং ষ্টেশনের  সামনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ফরিদ উদ্দীনকে মাতাল অবস্থায় আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত ফরিদ উদ্দীনকে কারাদণ্ড ভোগের জন্য নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত