জয়পুরহাট    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণ বন্ধ

ছবি- প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আবারও পুরোপুরি উৎপাদনহীন হয়ে পড়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে চালু থাকা দুটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় কেন্দ্রটির তিনটি ইউনিটই বর্তমানে উৎপাদনের বাইরে রয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধায় বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কেন্দ্রটির তিনটি ইউনিটের মধ্যে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি দীর্ঘদিন ধরে ওভারহোলিং বা সংস্কার কাজের জন্য বন্ধ রয়েছে। ২০২০ সালের নভেম্বর মাসে ইউনিটটি বন্ধ হওয়ার পর থেকে এখনো তা উৎপাদনে ফিরতে পারেনি।

এদিকে বিদ্যুৎ উৎপাদনে থাকা প্রথম ইউনিটটি সোমবার ভোরে এবং তৃতীয় ইউনিটটি মঙ্গলবার ভোরে পৃথক যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। এর ফলে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, তৃতীয় ইউনিট থেকে দৈনিক ১৬০ থেকে ১৭০ মেগাওয়াট এবং প্রথম ইউনিট থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল। এই দুটি ইউনিট সচল রাখতে প্রতিদিন প্রায় ৩ হাজার ৪০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন হতো।

তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, বন্ধ হয়ে যাওয়া ইউনিট দুটির ত্রুটি শনাক্ত করে মেরামত কাজ শুরু করা হয়েছে। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলীরা এ কাজে নিয়োজিত রয়েছেন। দ্রুত সময়ের মধ্যে মেরামত সম্পন্ন করে ইউনিট দুটি পুনরায় চালুর চেষ্টা চলছে।

কেন্দ্রটির সব ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে সাময়িক প্রভাব পড়লেও দ্রুত উৎপাদন স্বাভাবিক করার আশাবাদ ব্যক্ত করেছে কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণ বন্ধ

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আবারও পুরোপুরি উৎপাদনহীন হয়ে পড়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে চালু থাকা দুটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় কেন্দ্রটির তিনটি ইউনিটই বর্তমানে উৎপাদনের বাইরে রয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধায় বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কেন্দ্রটির তিনটি ইউনিটের মধ্যে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি দীর্ঘদিন ধরে ওভারহোলিং বা সংস্কার কাজের জন্য বন্ধ রয়েছে। ২০২০ সালের নভেম্বর মাসে ইউনিটটি বন্ধ হওয়ার পর থেকে এখনো তা উৎপাদনে ফিরতে পারেনি।

এদিকে বিদ্যুৎ উৎপাদনে থাকা প্রথম ইউনিটটি সোমবার ভোরে এবং তৃতীয় ইউনিটটি মঙ্গলবার ভোরে পৃথক যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। এর ফলে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, তৃতীয় ইউনিট থেকে দৈনিক ১৬০ থেকে ১৭০ মেগাওয়াট এবং প্রথম ইউনিট থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল। এই দুটি ইউনিট সচল রাখতে প্রতিদিন প্রায় ৩ হাজার ৪০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন হতো।

তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, বন্ধ হয়ে যাওয়া ইউনিট দুটির ত্রুটি শনাক্ত করে মেরামত কাজ শুরু করা হয়েছে। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলীরা এ কাজে নিয়োজিত রয়েছেন। দ্রুত সময়ের মধ্যে মেরামত সম্পন্ন করে ইউনিট দুটি পুনরায় চালুর চেষ্টা চলছে।

কেন্দ্রটির সব ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে সাময়িক প্রভাব পড়লেও দ্রুত উৎপাদন স্বাভাবিক করার আশাবাদ ব্যক্ত করেছে কর্তৃপক্ষ।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত