জয়পুরহাট    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

মাটিরাঙ্গায় 'ওয়াদুদ ভুইয়া আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের' উদ্বোধন

ছবি- প্রতিনিধি

যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে  খেলাধুলার প্রতি আগ্রহী করতে উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ির মাটিরাঙ্গার তাইন্দংয়ে শুরু হয়েছে 'ওয়াদুদ ভুইয়া আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট'। তাইন্দং ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন এ টুর্নামেন্টের আয়োজন করে। 

বুধবার (৭ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে তাইন্দং উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোহাম্মদ বদিউল আলম।

এসময় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার, খাগড়াছড়ি জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক সুলতান ভুইয়া, তবলছড়ি ইউনিয়ন বিএনপির সদস্য (দপ্তর) হাজী হেলাল উদ্দিন, তাইন্দং ইউনিয়ন বিএনপির নেতা মো. রফিকুল ইসলাম ছাড়াও বিএনপির নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাইন্দং ইউনিয়ন বিএনপির আহবায়ক করম আলী মেম্বার। 

যুবক ও কিশোরদের মাঠে ফেরানোর কথা জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোহাম্মদ বদিউল আলম বলেন, ক্রীড়া চর্চার মাধ্যমে মাদকমুক্ত সমাজ বিনির্মান সম্ভব। মাদকমুক্ত সমাজ গঠনে এ ফুটবল টুর্নামেন্ট ভুমিকা রাখবে। এ অঙ্গনকে বাঁচিয়ে রাখতে পারলে সমাজে মাদকসেবী ও সন্ত্রাসী তৈরি হবেনা।  

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন তাইন্দং ইউনিয়নের ৯টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বাজারটিলা ফুটবল ক্লাব'র মুখোমুখি হয় মুসলিমপাড়া ফুটবল ক্লাব। প্রতিদ্বন্ধিতাপুর্ণ খেলায় প্রতিপক্ষকে পরাজিত করে বাজারটিলা ফুটবল ক্লাব নিজেদের মর্যাদা ধরে রেখেছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মাটিরাঙ্গায় 'ওয়াদুদ ভুইয়া আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের' উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে  খেলাধুলার প্রতি আগ্রহী করতে উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ির মাটিরাঙ্গার তাইন্দংয়ে শুরু হয়েছে 'ওয়াদুদ ভুইয়া আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট'। তাইন্দং ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন এ টুর্নামেন্টের আয়োজন করে। 

বুধবার (৭ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে তাইন্দং উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোহাম্মদ বদিউল আলম।

এসময় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার, খাগড়াছড়ি জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক সুলতান ভুইয়া, তবলছড়ি ইউনিয়ন বিএনপির সদস্য (দপ্তর) হাজী হেলাল উদ্দিন, তাইন্দং ইউনিয়ন বিএনপির নেতা মো. রফিকুল ইসলাম ছাড়াও বিএনপির নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাইন্দং ইউনিয়ন বিএনপির আহবায়ক করম আলী মেম্বার। 

যুবক ও কিশোরদের মাঠে ফেরানোর কথা জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোহাম্মদ বদিউল আলম বলেন, ক্রীড়া চর্চার মাধ্যমে মাদকমুক্ত সমাজ বিনির্মান সম্ভব। মাদকমুক্ত সমাজ গঠনে এ ফুটবল টুর্নামেন্ট ভুমিকা রাখবে। এ অঙ্গনকে বাঁচিয়ে রাখতে পারলে সমাজে মাদকসেবী ও সন্ত্রাসী তৈরি হবেনা।  

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন তাইন্দং ইউনিয়নের ৯টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বাজারটিলা ফুটবল ক্লাব'র মুখোমুখি হয় মুসলিমপাড়া ফুটবল ক্লাব। প্রতিদ্বন্ধিতাপুর্ণ খেলায় প্রতিপক্ষকে পরাজিত করে বাজারটিলা ফুটবল ক্লাব নিজেদের মর্যাদা ধরে রেখেছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত