জয়পুরহাট    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

জয়পুরহাটে সচেতনতা মূলক রোড ক্যাম্পেইন অনুষ্ঠিত

ছবি- প্রতিনিধি

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ” “সবার আগে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে দেশের সড়কে নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

৭ অক্টোবর বুধবার সকাল ১০ টা থেকে জয়পুরহাট শহরের প্রাণকেন্দ্র পাচুর মোড়ে শুরু হওয়া এই জনসচেতনতা মুলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

নিরাপদ সড়ক চাই জয়পুরহাট জেলা শাখার সভাপতি মোঃ নূর-ই- আলম হোসেন এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ইসমাইল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,“নিরাপদ সড়ক চাই”জেলা শাখার প্রধান উপদেষ্টা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির আহবায়ক  গোলজার হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী, ট্রাফিক ইন্সপেক্টর আইনুল ইসলাম প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সহ-সভাপতি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন রেজাউল করিম,সহ সভাপতি নুরুল ইসলাম রঞ্জু সাংগঠনিক সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুর রহিম সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী,গণমাধ্যম কর্মী এবং পথচারীরা।

সংগঠনের জেলা শাখার সভাপতি নুর ই আলম হোসেন বলেন, আসছে ২২ অক্টোবর ২৬ জাতীয় নিরাপদ সড়ক দিবস রাষ্ট্রীয় ভাবে অনাড়ম্বর আয়োজনে পালিত হবে।সে লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় জয়পুরহাট জেলা শাখা ও মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তিনি সড়ক নিরাপত্তার জন্য প্রশাসন, সরকার, রাজনীতিবিদ এবং স্থানীয় জনসাধারণ কে এগিয়ে আসার আহবান জানান।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

জয়পুরহাটে সচেতনতা মূলক রোড ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ” “সবার আগে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে দেশের সড়কে নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

৭ অক্টোবর বুধবার সকাল ১০ টা থেকে জয়পুরহাট শহরের প্রাণকেন্দ্র পাচুর মোড়ে শুরু হওয়া এই জনসচেতনতা মুলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

নিরাপদ সড়ক চাই জয়পুরহাট জেলা শাখার সভাপতি মোঃ নূর-ই- আলম হোসেন এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ইসমাইল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,“নিরাপদ সড়ক চাই”জেলা শাখার প্রধান উপদেষ্টা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির আহবায়ক  গোলজার হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী, ট্রাফিক ইন্সপেক্টর আইনুল ইসলাম প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সহ-সভাপতি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন রেজাউল করিম,সহ সভাপতি নুরুল ইসলাম রঞ্জু সাংগঠনিক সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুর রহিম সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী,গণমাধ্যম কর্মী এবং পথচারীরা।

সংগঠনের জেলা শাখার সভাপতি নুর ই আলম হোসেন বলেন, আসছে ২২ অক্টোবর ২৬ জাতীয় নিরাপদ সড়ক দিবস রাষ্ট্রীয় ভাবে অনাড়ম্বর আয়োজনে পালিত হবে।সে লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় জয়পুরহাট জেলা শাখা ও মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তিনি সড়ক নিরাপত্তার জন্য প্রশাসন, সরকার, রাজনীতিবিদ এবং স্থানীয় জনসাধারণ কে এগিয়ে আসার আহবান জানান।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত