জয়পুরহাট    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

মধুমতী নদীতে নৌকা বাইচ, উৎসুক মানুষের ঢল

ছবি- প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে মধুমতী নদীতে গ্রামবাংলার আবহমান ও ঐতিহ্যবাহী  নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কামারখালী ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত মধুমতি নদীর বুকে এই রোমাঞ্চকর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। লোকজ সংস্কৃতির এই প্রাচীনতম ঐতিহ্য উপভোগ করতে নদীর দুই পাড়ে শিশু-কিশোর ও নারী-পুরুষসহ হাজারো উৎফুল্ল দর্শনার্থীর ঢল নামে।

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আওয়াল আকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, মধুখালী থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম মানিক, মধুখালী পৌর বিএনপির সভাপতি মোঃ হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন বিশ্বাস এবং দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মোঃ কে এম রকিবুল ইসলাম রিপন। উপজেলা বিএনপির সহসভাপতি মুন্সি আক্তারুজ্জামান, যুগ্ম সাধারন সম্পাদক বাবলু কুমার রায়, সাংগাঠনিক সম্পাদক কামরুজ্জামান মিন্টু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিন সহ প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, মধুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

মধুখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত রোমাঞ্চকর এ নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চলের দৃষ্টিনন্দন ও দ্রুতগতির ১১ দলীয় নৌকা অংশ নেয়। প্রতিযোগীদের ছন্দময় বৈঠা চালানো ও মাঝিদের ঐতিহ্যবাহী সারিগানে নদীর দুই পাড়ে সমবেত দর্শকরা করতালিতে মুখরিত করে তোলেন পুরো এলাকা। 

বাইচের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতা শেষে নৈপুণ্য প্রদর্শনে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মধুমতী নদীতে নৌকা বাইচ, উৎসুক মানুষের ঢল

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত