জয়পুরহাট    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

চাটমোহরে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

ছবি- প্রতিনিধি

দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের আগুনসন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপপ্রয়াসের প্রতিবাদে চাটমোহরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রেলবাজারে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।

রেলস্টেশন সংলগ্ন ইউনিয়ন বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলবাজার মোড়ে এক পথসভায় মিলিত হয়। পথসভায় মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিখন বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস আলো মাস্টার, উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন,

মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রেজা, উপজেলা কৃষক দলের সভাপতি লিটন বিশ্বাস, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্তাজ আহমেদ, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি শওকত আকবর, উপজেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক খোকন প্রধানসহ আরও অনেকে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

চাটমোহরে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের আগুনসন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপপ্রয়াসের প্রতিবাদে চাটমোহরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রেলবাজারে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।

রেলস্টেশন সংলগ্ন ইউনিয়ন বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলবাজার মোড়ে এক পথসভায় মিলিত হয়। পথসভায় মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিখন বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস আলো মাস্টার, উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন,

মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রেজা, উপজেলা কৃষক দলের সভাপতি লিটন বিশ্বাস, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্তাজ আহমেদ, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি শওকত আকবর, উপজেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক খোকন প্রধানসহ আরও অনেকে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত