জয়পুরহাট    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

মাদকের বিরুদ্ধে প্রত্যেক শিক্ষার্থীকে সোচ্চার হতে হবে: বকশীগঞ্জ ইউএনও মুরাদ হোসেন

ছবি- প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন বলেছেন মাদকের বিরুদ্ধে প্রত্যেক শিক্ষার্থীকে সোচ্চার হতে হবে।

মাদক যুব সমাজকে ধ্বংস করে, সমাজকে কুলষিত করে। মাদকের কারণে অনেক পরিবারকে সামাজিকভাবে অপদস্ত হতে হচ্ছে। তাই যেকোন মূল্যে মাদকের ভয়াবহতা থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে। 

বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে কেবি মডেল সেসিপি উচ্চ বিদ্যালয়ে মাদক বিরোধী সচেতনতা ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে এক সচেতনতামূলক সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ১৮ বছরের আগে কোন কন্যা শিশুর বিবাহ দেওয়া যাবে না। এটা দন্ডনীয় অপরাধ। তাই বাল্য বিবাহ রোধে শিক্ষার্থীদেরকেই বেশি সচেতন হতে হবে। এসময় বাল্য বিবাহের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন ইউএনও মুরাদ হোসেন। 

সভায় কেবি মডেল সেসিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এইচ কবির, সহকারী প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন, সহকারী শিক্ষক আইসিটি শাহ আলম কিরণ, সহকারী শিক্ষক গণিত মোঃ মোখলেছুর রহমান সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক  শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মাদকের বিরুদ্ধে প্রত্যেক শিক্ষার্থীকে সোচ্চার হতে হবে: বকশীগঞ্জ ইউএনও মুরাদ হোসেন

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন বলেছেন মাদকের বিরুদ্ধে প্রত্যেক শিক্ষার্থীকে সোচ্চার হতে হবে।

মাদক যুব সমাজকে ধ্বংস করে, সমাজকে কুলষিত করে। মাদকের কারণে অনেক পরিবারকে সামাজিকভাবে অপদস্ত হতে হচ্ছে। তাই যেকোন মূল্যে মাদকের ভয়াবহতা থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে। 

বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে কেবি মডেল সেসিপি উচ্চ বিদ্যালয়ে মাদক বিরোধী সচেতনতা ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে এক সচেতনতামূলক সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ১৮ বছরের আগে কোন কন্যা শিশুর বিবাহ দেওয়া যাবে না। এটা দন্ডনীয় অপরাধ। তাই বাল্য বিবাহ রোধে শিক্ষার্থীদেরকেই বেশি সচেতন হতে হবে। এসময় বাল্য বিবাহের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন ইউএনও মুরাদ হোসেন। 

সভায় কেবি মডেল সেসিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এইচ কবির, সহকারী প্রধান শিক্ষক মোঃ বেলাল হোসেন, সহকারী শিক্ষক আইসিটি শাহ আলম কিরণ, সহকারী শিক্ষক গণিত মোঃ মোখলেছুর রহমান সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক  শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত