জয়পুরহাট    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে জব্দ নিষিদ্ধ সিরাপ

ছবি- প্রতিনিধি

দিনাজপুরের বোচাগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯২ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত সিরাপগুলোর আনুমানিক সিজার মূল্য ২৭ হাজার ৬০০ টাকা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অদ্য রাত ১২টা ১০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ পরমেশ্বরপুর বিওপি একটি বিশেষ অভিযান পরিচালনা করে। 

অভিযানের সময় বোচাগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ৩৩২/৭-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরমেশ্বরপুর এলাকায় মালিকবিহীন অবস্থায় ৯২ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত সিরাপের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি ঘটনাটির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময়ই তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় অপরাধ দমনে ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে জব্দ নিষিদ্ধ সিরাপ

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

দিনাজপুরের বোচাগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯২ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত সিরাপগুলোর আনুমানিক সিজার মূল্য ২৭ হাজার ৬০০ টাকা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অদ্য রাত ১২টা ১০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ পরমেশ্বরপুর বিওপি একটি বিশেষ অভিযান পরিচালনা করে। 

অভিযানের সময় বোচাগঞ্জ উপজেলার সীমান্ত পিলার ৩৩২/৭-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরমেশ্বরপুর এলাকায় মালিকবিহীন অবস্থায় ৯২ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত সিরাপের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি ঘটনাটির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময়ই তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় অপরাধ দমনে ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত