জয়পুরহাট    বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

মান্দায় মহাসমারোহে ঐতিহ্যবাহী কারাম উৎসব উদযাপন

ছবি- প্রতিনিধি

আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, ভূমি কমিশন ও পৃথক মন্ত্রণালয় গঠনের দাবিতে সংগ্রাম জোরদার করুন’—এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর মান্দায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব কারাম উৎসব। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) মান্দা উপজেলার বৈদ্যপুর উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়। জাতীয় আদিবাসী পরিষদ ও আদিবাসী ছাত্র পরিষদ, মান্দা উপজেলা শাখা এবং ভালাইন ইউনিয়নের আদিবাসী সম্প্রদায়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ উৎসবে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান (মকে), যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ওবাইদুল হক এবং শ্রমিক দলের সভাপতি মোঃ মোজাম্মেল হক (মুকুল)।

জাতীয় আদিবাসী পরিষদ, মান্দা উপজেলা শাখার সভাপতি নীরেন চন্দ্র এক্কার-এর সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রশান্ত পাহান ও বৈদ্যপুর বি.এম কলেজের প্রভাষক রাম গোপাল সরদার।

দিনব্যাপী আয়োজনে ছিল ঐতিহ্যবাহী কারাম পূজা, নাচ, গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আদিবাসী শিল্পীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাকে সেজে মাদল, ঢাক ও বাঁশির মনোমুগ্ধকর সুরে নৃত্য পরিবেশন করেন। তাঁদের প্রাণবন্ত পরিবেশনায় উৎসবস্থল হয়ে ওঠে আনন্দমুখর। শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষ ও প্রবীণদের উপস্থিতিতে পুরো মাঠ পরিণত হয় আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্যের মিলনমেলায়।

কারাম উৎসবের পাশাপাশি আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন ন্যায্য দাবি ও অধিকার নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য বাংলাদেশের বৈচিত্র্যময় সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে। এসব ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নিয়মিতভাবে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বক্তারা আরও বলেন, আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি, ভূমি সমস্যার স্থায়ী সমাধানে ভূমি কমিশন গঠন এবং পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠাসহ তাঁদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে আন্দোলন ও সংগ্রামকে আরও জোরদার করতে হবে।

আয়োজকরা জানান, কারাম শুধু একটি ধর্মীয় উৎসব নয়; এটি আদিবাসী জনগোষ্ঠীর সামাজিক বন্ধন, ঐক্য, সম্প্রীতি ও নিজস্ব সংস্কৃতির অন্যতম প্রতীক। বংশপরম্পরায় চলে আসা এ উৎসবের মাধ্যমে নতুন প্রজন্ম নিজেদের শিকড়, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়।

উৎসবকে ঘিরে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দিনভর নাচ-গান, পূজা, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে বৈদ্যপুর উচ্চ বিদ্যালয় মাঠ। আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শেষ হয় ঐতিহ্যবাহী কারাম উৎসব-২০২৬।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মান্দায় মহাসমারোহে ঐতিহ্যবাহী কারাম উৎসব উদযাপন

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত