ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমার নেতৃত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি শান্তিগঞ্জ বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ইউএনও হিল্লোল চাকমা ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তিগঞ্জ বাজারের বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর ও টেকসই করতে পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দিতে হবে।
প্রত্যেক দোকান ও প্রতিষ্ঠানকে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে হবে। ড্রেন ও ফুটপাত দখল করে অবৈধভাবে স্থাপনা বা দোকান বসানো ব্যক্তিদের এক সপ্তাহের মধ্যে নিজ দায়িত্বে ও নিজ খরচে সেসব স্থাপনা সরিয়ে নিতে হবে।
এছাড়া সিএনজি ও অটোরিকশা রাস্তায় যত্রতত্র পার্কিং না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্ধীপ বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহীনুর রহমান ও শান্তিগঞ্জ থানার এসআই নুর উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, শান্তিগঞ্জ বাজার কমিটির সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
অভিযানে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, কৃষক প্রতিনিধি এবং বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন