জয়পুরহাট    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

আইন-শৃংখলা কমিটির বিশেষ সভায়

মাধবপুরে দুর্গাপূজায় ১১৭ মণ্ডপে মাদক নিয়ন্ত্রণে কঠোর হওয়ার দাবি

ছবি : প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়,থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল,পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, আনসার-ভিডিপির কর্মকর্ত নাজিউর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক হিরেশ ভট্টাচার্য, পূজা উদযাপন পরিষদের সভাপতি  মনোজ কান্তি পাল, হিন্দু-বৌদ্ধ, খ্রিস্টান পরিষদের সভাপতি হরিশ চন্দ্র দেব, সাংবাদিক তোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ।

সভায় সীমান্তবর্তী তেলিয়াপাড়া, সুরমা, নোয়াপাড়া বৈকুন্ঠপুর ও জগদীশপুর চা-বাগান এলাকায়

দুর্গাপূজাকে কেন্দ্র করে মাদকের বিস্তার বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে এ বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার দাবি জানানো হয়েছে।

সভায় স্বরজিত নামে পূজা উদযাপন কমিটির এক নেতা বলেন, পূজাকে কেন্দ্র করে তেলিয়াপাড়া এলাকার চা-বাগানগুলোতে মাদকের ছড়াছড়ি বেড়ে যায়। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা থাকে। এ বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। 

সভায় জানানো হয়, এবার মাধবপুর উপজেলায় ১১৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজাকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার পাশাপাশি মদ্যপান থেকে বিরত রাখতে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

মাধবপুরে দুর্গাপূজায় ১১৭ মণ্ডপে মাদক নিয়ন্ত্রণে কঠোর হওয়ার দাবি

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত