জয়পুরহাট    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে নৌবাহিনীর কঠোর নজরদারি

ছবি : প্রতিনিধি

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় দেশজুড়ে শুরু হয়েছে ২২ দিনের ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’। ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ,পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 

সরকারের এ নির্দেশনা বাস্তবায়নে সমুদ্র, নদী ও উপকূলীয় এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় এ অভিযান বাস্তবায়নে দেশের ৯টি জেলায় নৌবাহিনীর জাহাজ ও কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে। সমুদ্র, উপকূলীয় এলাকা এবং দেশের অভ্যন্তরীণ নদ-নদীসহ ইলিশের প্রধান প্রজননক্ষেত্রে নৌবাহিনীর জাহাজ, ক্রাফট, বোট ও কন্টিনজেন্ট টহল ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে।

গভীর সমুদ্রে দেশি-বিদেশি মৎস্যযান ও অবৈধ মাছ শিকারিদের অনুপ্রবেশ ঠেকাতে নৌবাহিনীর জাহাজের পাশাপাশি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। নিষেধাজ্ঞার সময়ে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ বন্ধ নিশ্চিত করতে সমুদ্রসীমায় বিশেষ নজর রাখা হচ্ছে।

অভিযান বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, সশস্ত্র বাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড, নৌ পুলিশ ও মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করছে নৌবাহিনী। একই সঙ্গে বিদেশি মাছ ধরার ট্রলারের অনুপ্রবেশ এবং অবৈধভাবে ইলিশ আহরণে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানকালে ইলিশ আহরণে নিয়োজিত অসাধু ব্যক্তি ও অবৈধভাবে মাছ ধরায় ব্যবহৃত যান্ত্রিক মৎস্য নৌযানের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারণা চালানো হবে।

ইলিশের প্রজননক্ষেত্র সুরক্ষা, নির্বিঘ্ন প্রজননের অনুকূল পরিবেশ সৃষ্টি এবং জাতীয় অর্থনৈতিক সম্পদ মা ইলিশ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে কার্যকর ভূমিকা পালন করে আসছে। 

দেশের সমুদ্রসীমা ও অভ্যন্তরীণ নদ-নদীতে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং মৎস্যসম্পদ সুরক্ষায় নৌবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে নৌবাহিনীর কঠোর নজরদারি

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত