জয়পুরহাট    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

দুপচাঁচিয়ায় ট্যাপেন্টাডল সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

ছবি : প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-শাহরুখ খান এর নেতৃত্বে দুপচাঁচিয়া থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন,তালোড়া ইউনিয়নের কঞ্চিগাড়ী গ্রামের ফয়েন উদ্দিনের ছেলে শাহীন আলম (৩৫), একই গ্রামের মৃত মোতালেব আলী আকন্দের ছেলে জাহাঙ্গীর আলম (৪৬), মেঘা গ্রামের আবুল হোসেনের ছেলে হাকিম (২৬) এবং লাফাপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে রাব্বি (২৫)।

ভ্রাম্যমাণ আদালতের রায়ে শাহীন আলমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁকে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

অন্যদিকে,জাহাঙ্গীর আলম,,হাকিম ও রাব্বিকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাঁদের প্রত্যেককে অতিরিক্ত ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ওসি তাজমিলুর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শেষে রাত ১১টা ৬ মিনিটের দিকে সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

দুপচাঁচিয়ায় ট্যাপেন্টাডল সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-শাহরুখ খান এর নেতৃত্বে দুপচাঁচিয়া থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন,তালোড়া ইউনিয়নের কঞ্চিগাড়ী গ্রামের ফয়েন উদ্দিনের ছেলে শাহীন আলম (৩৫), একই গ্রামের মৃত মোতালেব আলী আকন্দের ছেলে জাহাঙ্গীর আলম (৪৬), মেঘা গ্রামের আবুল হোসেনের ছেলে হাকিম (২৬) এবং লাফাপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে রাব্বি (২৫)।

ভ্রাম্যমাণ আদালতের রায়ে শাহীন আলমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁকে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

অন্যদিকে,জাহাঙ্গীর আলম,,হাকিম ও রাব্বিকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাঁদের প্রত্যেককে অতিরিক্ত ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ওসি তাজমিলুর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শেষে রাত ১১টা ৬ মিনিটের দিকে সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত