জয়পুরহাট    শনিবার, ১০ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

আশুলিয়ায় জুট গোডাউনে ভয়াবহ আগুন,যানজটে আটকে ফায়ার সার্ভিস

ছবি : প্রতিনিধি

ঢাকার আশুলিয়ার জামগড়া তেঁতুলতলা এলাকায় একটি জুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (৯ অক্টোবর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে এ আগুনের খবর পাওয়া যায়। এদিকে, সড়কে তীব্র যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়। 

এ সময় স্থানীয় বাসিন্দারা পানি ও বালু ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

আশুলিয়ার জামগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আবু তালেব জানান, কাঁঠালতলা মোড়সংলগ্ন একটি জুট গোডাউনে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীরা তখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। 

এ সময় স্থানীয় লোকজন নিজেদের উদ্যোগে পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন। আগুন আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দেয়।

অন্যদিকে, বাইপাইল থেকে জামগড়া পর্যন্ত সড়কে তীব্র যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলো আটকে পড়ে। জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন জানান, সড়কে দীর্ঘ যানজট থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হচ্ছে না। যান চলাচল স্বাভাবিক করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা চলছে।

অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দেয়। বিশেষ করে আগুন আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়ার আশঙ্কায় এলাকাবাসীর মধ্যে উৎকণ্ঠা বাড়তে থাকে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত, আগুনের বিস্তৃতি, হতাহতের ঘটনা কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আগুনের কারণ ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তথ্যের অপেক্ষা রয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

আশুলিয়ায় জুট গোডাউনে ভয়াবহ আগুন,যানজটে আটকে ফায়ার সার্ভিস

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

ঢাকার আশুলিয়ার জামগড়া তেঁতুলতলা এলাকায় একটি জুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (৯ অক্টোবর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে এ আগুনের খবর পাওয়া যায়। এদিকে, সড়কে তীব্র যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়। 

এ সময় স্থানীয় বাসিন্দারা পানি ও বালু ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।

আশুলিয়ার জামগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আবু তালেব জানান, কাঁঠালতলা মোড়সংলগ্ন একটি জুট গোডাউনে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের কর্মীরা তখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। 

এ সময় স্থানীয় লোকজন নিজেদের উদ্যোগে পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন। আগুন আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দেয়।

অন্যদিকে, বাইপাইল থেকে জামগড়া পর্যন্ত সড়কে তীব্র যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলো আটকে পড়ে। জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন জানান, সড়কে দীর্ঘ যানজট থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হচ্ছে না। যান চলাচল স্বাভাবিক করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা চলছে।

অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দেয়। বিশেষ করে আগুন আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়ার আশঙ্কায় এলাকাবাসীর মধ্যে উৎকণ্ঠা বাড়তে থাকে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত, আগুনের বিস্তৃতি, হতাহতের ঘটনা কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আগুনের কারণ ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তথ্যের অপেক্ষা রয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত