জয়পুরহাট    শনিবার, ১০ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ,সন্ধান চায় পরিবার

ছবি- প্রতিনিধি

বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়নের পশ্চিম ছাতনী গ্রাম থেকে আবু বকর সিদ্দিক (১০) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (০৯ অক্টোবর) সকাল ১০টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ শিশুর সন্ধান পেতে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

নিখোঁজ আবু বকর সিদ্দিক সান্তাহার ইউপির পশ্চিম ছাতনী গ্রামের রায়হান হোসেনের ছেলে। সে ছাতনী দারুল উলুম হাফিজিয়া ও নূরানী মাদ্রাসার শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন মাদ্রাসা বন্ধ থাকায় আবু বকর বাড়িতেই ছিল। সকালে ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করতে গিয়ে দুই ভাইয়ের মধ্যে মারামারি ও দুষ্টুমি হয়। এ সময় মা তাকে বকাঝকা করেন। এর কিছুক্ষণ পর সকাল আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে সে নিজ বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

শিশুটির বাবা রায়হান হোসেন জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। বিকেলে বাড়িতে ফিরে ছেলের নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পারেন। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছেন। কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির সন্ধান পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

শিশুটির সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। নিখোঁজ শিশুটিকে পেলে তার বাবা রায়হান হোসেনের এই ফোন নম্বরে ( 01328395685 ) যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, বিষয়টি জানা নেই। এব্যাপারে থানায় এখনো কোনো জিডি বা অভিযোগও হয়নি৷ 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সান্তাহারে ১০ বছরের শিশু নিখোঁজ,সন্ধান চায় পরিবার

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়নের পশ্চিম ছাতনী গ্রাম থেকে আবু বকর সিদ্দিক (১০) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (০৯ অক্টোবর) সকাল ১০টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ শিশুর সন্ধান পেতে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

নিখোঁজ আবু বকর সিদ্দিক সান্তাহার ইউপির পশ্চিম ছাতনী গ্রামের রায়হান হোসেনের ছেলে। সে ছাতনী দারুল উলুম হাফিজিয়া ও নূরানী মাদ্রাসার শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন মাদ্রাসা বন্ধ থাকায় আবু বকর বাড়িতেই ছিল। সকালে ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করতে গিয়ে দুই ভাইয়ের মধ্যে মারামারি ও দুষ্টুমি হয়। এ সময় মা তাকে বকাঝকা করেন। এর কিছুক্ষণ পর সকাল আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে সে নিজ বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

শিশুটির বাবা রায়হান হোসেন জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। বিকেলে বাড়িতে ফিরে ছেলের নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পারেন। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছেন। কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির সন্ধান পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

শিশুটির সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। নিখোঁজ শিশুটিকে পেলে তার বাবা রায়হান হোসেনের এই ফোন নম্বরে ( 01328395685 ) যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, বিষয়টি জানা নেই। এব্যাপারে থানায় এখনো কোনো জিডি বা অভিযোগও হয়নি৷ 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত