জয়পুরহাট    শনিবার, ১০ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

সাতক্ষীরায় ফ্যামিলি হেলথ কেয়ার সেন্টারে বিনামূল্যে চিকিৎসাসেবা চালু

ছবি- প্রতিনিধি

সাতক্ষীরা শহরের মুনজিতপুরে ‘নওশাদ-জোহরা-এরশাদ-হাফিজা’ মেমোরিয়াল ফ্যামিলি হেলথ কেয়ার সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কসংলগ্ন একাডেমি মসজিদ রোডে অবস্থিত এ সেবাকেন্দ্রের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

এসময় অন্যান্যের মধ্যে ডঃ কিরণ কান্তি রায়, সাবেক নির্বাচন অফিসার আব্দুর রশিদ, অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম ইয়াছিন আলী তরফদার, মাওলানা মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাবেক সমবায় কর্মকর্তা আলহাজ্ব নজরুল ইসলামের ব্যবস্থাপনায় আয়োজন করা হয় এ সেবা কেন্দ্র।

উদ্বোধন উপলক্ষে ৯ অক্টোবর থেকে পরবর্তী এক মাস রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময়ে চিকিৎসকের কোনো ফি নেওয়া হবে না। সেবাকেন্দ্রটিতে মেডিসিন, ডায়াবেটিস, হৃদরোগ, শিশু, বাত-ব্যথা, নিউরোলজি, চর্ম ও যৌনরোগ, গাইনি ও প্রসূতি এবং দন্তচিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে।

চিকিৎসকদের মধ্যে রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মুসান্না গালিব, ডা. বুবাইয়াত করিম রিমকি, ডা. মো. মনিরুজ্জামান ও ডা. তামান্না। তাঁরা নিজ নিজ বিশেষায়িত ক্ষেত্রে চিকিৎসাসেবা দিয়ে থাকেন।

উদ্বোধনী দিনে কয়েকশ রোগী ও সেবাপ্রত্যাশী উপস্থিত ছিলেন। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে রোগীদের অনেকে সন্তোষ প্রকাশ করেন।
উদ্যোক্তাদের এ উদ্যোগে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের রোগীরা চিকিৎসকের ফি ছাড়াই চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় ফ্যামিলি হেলথ কেয়ার সেন্টারে বিনামূল্যে চিকিৎসাসেবা চালু

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সাতক্ষীরা শহরের মুনজিতপুরে ‘নওশাদ-জোহরা-এরশাদ-হাফিজা’ মেমোরিয়াল ফ্যামিলি হেলথ কেয়ার সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কসংলগ্ন একাডেমি মসজিদ রোডে অবস্থিত এ সেবাকেন্দ্রের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

এসময় অন্যান্যের মধ্যে ডঃ কিরণ কান্তি রায়, সাবেক নির্বাচন অফিসার আব্দুর রশিদ, অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম ইয়াছিন আলী তরফদার, মাওলানা মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাবেক সমবায় কর্মকর্তা আলহাজ্ব নজরুল ইসলামের ব্যবস্থাপনায় আয়োজন করা হয় এ সেবা কেন্দ্র।

উদ্বোধন উপলক্ষে ৯ অক্টোবর থেকে পরবর্তী এক মাস রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময়ে চিকিৎসকের কোনো ফি নেওয়া হবে না। সেবাকেন্দ্রটিতে মেডিসিন, ডায়াবেটিস, হৃদরোগ, শিশু, বাত-ব্যথা, নিউরোলজি, চর্ম ও যৌনরোগ, গাইনি ও প্রসূতি এবং দন্তচিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে।

চিকিৎসকদের মধ্যে রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মুসান্না গালিব, ডা. বুবাইয়াত করিম রিমকি, ডা. মো. মনিরুজ্জামান ও ডা. তামান্না। তাঁরা নিজ নিজ বিশেষায়িত ক্ষেত্রে চিকিৎসাসেবা দিয়ে থাকেন।

উদ্বোধনী দিনে কয়েকশ রোগী ও সেবাপ্রত্যাশী উপস্থিত ছিলেন। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে রোগীদের অনেকে সন্তোষ প্রকাশ করেন।
উদ্যোক্তাদের এ উদ্যোগে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের রোগীরা চিকিৎসকের ফি ছাড়াই চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত