বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান ও পরিবেশ উন্নয়নে গুরুত্ব, শিক্ষার্থীদের জন্য সুন্দর শিক্ষার পরিবেশ গড়ার প্রত্যয় শিক্ষার্থীদের জন্য পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন নওগাঁর মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফ। বিদ্যালয় কেন্দ্রিক পরিচ্ছন্নতা কার্যক্রম এবং শিক্ষা-সহায়ক পরিবেশ গড়ার উদ্যোগের মধ্য দিয়ে তিনি স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছেন। তাঁর এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন এলাকাবাসী।
শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা শুধু সৌন্দর্যবর্ধনের বিষয় নয়; এটি শিক্ষার্থীদের সুস্থতা, মনোযোগ ও মানসিক বিকাশের সঙ্গেও জড়িত। এ বিষয়টি সামনে রেখে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা বজায় রাখতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত অংশগ্রহণ জরুরি। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং পরিবেশের প্রতি দায়িত্বশীলতা তৈরির মাধ্যমে বিদ্যালয়গুলোকে আরও আকর্ষণীয় ও শিক্ষার উপযোগী করে তোলা সম্ভব।
উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও আনন্দময় পরিবেশ নিশ্চিত করা। এতে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী আগ্রহ বাড়বে এবং পড়াশোনার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও নাগরিক সচেতনতা বিকাশের সুযোগ তৈরি হবে।
এলাকাবাসীর প্রত্যাশা, মহাদেবপুরের প্রতিটি বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়িত হবে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ বিকাশে এ ধরনের উদ্যোগ আরও সম্প্রসারিত হবে।
শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার এ প্রচেষ্টা সফল হলে তা শুধু মহাদেবপুর নয়, দেশের অন্যান্য এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।
কর্মসূচিতে ইউএনও মানজুরা মুশাররফ বলেন, “শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতির প্রতি ভালোবাসা এবং পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে। একটি পরিচ্ছন্ন পরিবেশ সুস্থ মানসিক বিকাশের পূর্বশর্ত।
তিনি মহাদেবপুর উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন