ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বেনাপোলগামী একটি বিলাসবহুল এসি বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক যাত্রীকে গ্রে-প্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বগাইল টোল প্লাজার ১১ নম্বর লেনের পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাঁকে গ্রে-প্তার করা হয়।
পুলিশ সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পেয়ে , ঢাকা থেকে বেনাপোলগামী হামদান এক্সপ্রেস লিমিটেডের একটি এসি বাসের জে-১ নম্বর আসনে বসা এক যাত্রী অবৈধ মাদকদ্রব্য বহন করছেন এমন সংবাদে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে ভাঙ্গা থানার এসআই মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বগাইল টোল প্লাজায় অবস্থান নেয়।
রাত আনুমানিক ১১টার দিকে ঢাকা মেট্রো-ব-১২-৪৬১৫ নম্বরের বাসটি ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ সংকেত দিয়ে থামায়। পরে বাসের ভিতর তল্লাশি চালিয়ে ওই যাত্রীর প্যান্টের পকেট থেকে একটি পুটলায় মোড়ানো মোট ১ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার মধ্যে ১৯ পিস সবুজ রঙের এবং ১ হাজার ৭৮১ পিস হালকা কমলা রঙের। এগুলোর মোট ওজন ১৮০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা এবং পকেট থেকে হামদান এক্সপ্রেস লিমিটেডের একটি বাসের টিকিট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ও বাসের টিকিট জব্দ করে গ্রেপ্তার ব্যক্তিকে আলামতসহ ভাঙ্গা থানায় নেওয়া হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন