জয়পুরহাট    শনিবার, ১০ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

সাপাহারে জবই বিল পাড়ে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ছবি- প্রতিনিধি

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং বজ্রপাতের ঝুঁকি কমানোর লক্ষ্যে নওগাঁর সাপাহারে তালবীজ রোপণ কর্মসূচি পালন করেছে জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থা।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জবই বিলের অন্তর্ভুক্ত ডুমরইল বিলের ঘাটসংলগ্ন সড়কের দুই পাশে এ তালবীজ রোপণ করা হয়।

সংস্থাটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে বিল এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক পরিবেশকে আরও সবুজ করে তোলার উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি তালগাছের সংখ্যা বৃদ্ধি করে বজ্রপাতের ঝুঁকি কমানোর বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও শিক্ষক সোহানুর রহমান সবুজ, সভাপতি ফাহাদ ফরহাদ, সাধারণ সম্পাদক কারিম, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা প্রমুখ।

তালবীজ রোপণ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন রাকিব, ইমরান, খায়রুল কবির পলাশ, মাজহারুল ইসলামসহ সংস্থার অন্যান্য সহযোগী ও স্বেচ্ছাসেবীরা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সাপাহারে জবই বিল পাড়ে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং বজ্রপাতের ঝুঁকি কমানোর লক্ষ্যে নওগাঁর সাপাহারে তালবীজ রোপণ কর্মসূচি পালন করেছে জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থা।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জবই বিলের অন্তর্ভুক্ত ডুমরইল বিলের ঘাটসংলগ্ন সড়কের দুই পাশে এ তালবীজ রোপণ করা হয়।

সংস্থাটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে বিল এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক পরিবেশকে আরও সবুজ করে তোলার উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি তালগাছের সংখ্যা বৃদ্ধি করে বজ্রপাতের ঝুঁকি কমানোর বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও শিক্ষক সোহানুর রহমান সবুজ, সভাপতি ফাহাদ ফরহাদ, সাধারণ সম্পাদক কারিম, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা প্রমুখ।

তালবীজ রোপণ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন রাকিব, ইমরান, খায়রুল কবির পলাশ, মাজহারুল ইসলামসহ সংস্থার অন্যান্য সহযোগী ও স্বেচ্ছাসেবীরা।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত