জয়পুরহাট    শনিবার, ১০ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

রাণীশংকৈলে ৫৫ পূজামণ্ডপের নিরাপত্তা নিয়ে প্রশাসনের প্রস্তুতি সভা

ছবি- প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা ঘিরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রস্তুতি শুরু করেছে উপজেলা প্রশাসন। উপজেলার ৫৫টি পূজামণ্ডপে নির্বিঘ্নে উৎসব সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান।

সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সম্প্রীতিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। পূজা চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন পরিষদ ও স্থানীয় প্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন রাণীশংকৈল থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম রফিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সিনিয়র সহসভাপতি নুর নবী, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি ও সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী এবং বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম।

এ ছাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমেন্দ্র মালাকার, সাধারণ সম্পাদক গৌর চন্দ্র বসাক, বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সম্পাদক এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা সভায় অংশ নেন।

সভায় উপজেলার ৫৫টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সবার সহযোগিতা কামনা করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখার পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট রাখার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

রাণীশংকৈলে ৫৫ পূজামণ্ডপের নিরাপত্তা নিয়ে প্রশাসনের প্রস্তুতি সভা

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত