জয়পুরহাট    শনিবার, ১০ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

নাজিরপুরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের আয়োজনে হাডুডু খেলা অনুষ্ঠিত

ছবি- প্রতিনিধি

গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাধুলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পিরোজপুরের নাজিরপুরে অনুষ্ঠিত হয়েছে হাডুডু খেলা। ৯ অক্টোবর বিকেলে উপজেলার সাতকাছেমিয়া মাদ্রাসা মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব সাতকাছিমিয়ার আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আয়োজকেরা জানান, গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার প্রচলন ধরে রাখা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেও কাজ করছে ক্লাবটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাজিরপুরের বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ খালেকুজ্জামান মাস্টার, নাজিরপুর সদর ইউনিয়ন বিএনপির সদস্য শংকর তরুয়া, সাবেক ছাত্রনেতা ও নাজিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজুর রহমান লায়েক।

এ ছাড়া উপস্থিত ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি মাহামুদুল্লাহ হাসান লিমন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, ক্লাবের ১ নম্বর সদস্য এনামুল হক পলাশ, সহসভাপতি সাফায়েত হোসেন খান, কোষাধ্যক্ষ নুরু শেখ ও ক্রীড়া সম্পাদক মাজারুল ইসলাম মাঝিসহ এলাকার বিভিন্ন স্থান থেকে আসা ক্রীড়াপ্রেমী দর্শক।

আয়োজকেরা বলেন, মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলাধুলার আয়োজনের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি এবং গ্রামবাংলার ঐতিহ্য সংরক্ষণে কাজ করতে চায়। খেলাধুলার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদের সম্পৃক্ত করে ভবিষ্যতে আরও আকর্ষণীয় ক্রীড়া আয়োজন ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা রয়েছে ক্লাবটির।

ক্লাবের সভাপতি মাহামুদুল্লাহ হাসান লিমন বলেন, মাদকের বিরুদ্ধে সোচ্চার থেকে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা নিয়মিত আয়োজন এবং ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িত ব্যক্তিদের নিয়ে ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করাই মোহামেডান স্পোর্টিং ক্লাবের অঙ্গীকার।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে খেলাধুলার চর্চা বাড়বে, তরুণেরা সুস্থ বিনোদনের সুযোগ পাবে এবং গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো নতুন প্রজন্মের মধ্যে টিকে থাকবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

নাজিরপুরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের আয়োজনে হাডুডু খেলা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত