জয়পুরহাট    শনিবার, ১০ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

উপলক্ষে CAP এর উদ্যোগে

ইবিতে স্তন ক্যান্সার সচেতনার গোলাপী সড়ক শোভাযাত্রা

ছবি- প্রতিনিধি

ইবিতে স্তন ক্যান্সার সচেতনার মাস উপলক্ষে CAP এর উদ্যোগে গোলাপী সড়ক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  শনিবার ( ১০ অক্টোবর) সকাল ৯:১৫ ইবিস্হ আমবাগানের মুক্তমঞ্চে  CAP এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ  অধ্যাপক ড. ইদ্রিস আলী এবং প্রক্টর প্রফেসর মো: শাহিনুজ্জামান। 

বিশেষ অতিথি ও মুল আলোচনাক হিসেবে  ছিলেন  সহকারী অধ্যাপক ডা. মো. তৌসিফুর রহমান।অনুষ্ঠানের শুরুতে CAP এর সদস্যবৃন্দ ও বিশেষ অতিথি সবাই গোলাপী শোভাযাত্রা অংশগ্রহন করে।শোভাযাত্রা টি ক্যামাপাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ  হয়।

শোভাযাত্রায় বিভিন্ন স্লোগান দেয়,"যদি ক্ষতির কারণ লজ্জা হয়, তাহলে আর লজ্জা নয়,সূচনায় পড়লে ধরা, স্তন ক্যান্সার যায় সারা,সবাই হলে সচেতন, ক্যান্সার রুখতে কতক্ষণ,আমাদের অঙ্গীকার, ক্যান্সারমুক্ত পরিবার,সময়মতো পরীক্ষা, জীবন রক্ষায় সুরক্ষা,লজ্জা দিয়ে ঢাকবে কত? ভুল ভাবনায় মরবে কত? CAP এর হুংকার, Taboo ভেঙে ছারখার,লুকিয়ে রাখলে বাড়ে রোগ, জানলে পরেই প্রতিরোধ,তথ্য জানো, মুক্ত থাকো, CAD এর সাথেই থাকো।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘ক্যান্সার প্রতিরোধ ও এ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এটি নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। বিশেষ করে মেয়েদের মধ্যে এ ধরনের সচেতনতা ক্যান্সারের মতো ভয়াবহ রোগ মোকাবিলায় সহায়তা করবে।

তিনি আরো বলেন, ‘সচেতনতামূলক কার্যক্রমটি শুধু এ অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে স্কুল-কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ব্যাপকভাবে ছড়িয়ে দেয়া প্রয়োজন। নারীশিক্ষার ক্ষেত্রেও এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।'এ বিষয়ে আরো উদ্যোগ নিতে আয়োজকদের প্রতি আহ্বান জানান তিনি। 

উক্ত অনুষ্ঠানে শাহিনুজ্জামান বলেন,"ক্যান্সার হওয়ার আগেই প্রয়োজনীয় সতর্কতা ও প্রিকিউশন নিলে এই মারাত্মক রোগ থেকে দীর্ঘকাল দূরে থাকা সম্ভব।বিশ্ববিদ্যালয় পর্যায়ের মেয়েদের এ ধরনের গুরুত্বপূর্ণ সচেতনতামূলক প্রোগ্রামে নারীদের আরও বেশি সক্রিয় হওয়ার আহ্বান জানান। তিনি আরো উল্লেখ করেন,বিশেষজ্ঞদের দেওয়া স্বাস্থ্য বিষয়ক টিপস ও পরামর্শগুলো শুধু শুনলে হবে না, বরং তা দৈনন্দিন জীবনে ধারণ ও প্রয়োগ করতে হবে।পাশাপাশি 'ক্যাপ' (CAP) সংগঠনের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে সমাজের প্রতিটি মানুষের দোরগোড়ায় ক্যান্সারের লক্ষণ ও প্রতিকারের বার্তা পৌঁছে দিবে।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে CAP-এর প্রেসিডেন্ট জান্নাতুল মাওয়া ইতি বলেন, “CAP-এর মূল লক্ষ্য হলো নারীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করা এবং ক্যানসার সম্পর্কে সঠিক তথ্য সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়া। আমরা মনে করি, সচেতনতা কেবল একটি দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়; বরং নিয়মিত কার্যক্রমের মাধ্যমে মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনাই আমাদের মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, “CAP বিভিন্ন সচেতনতামূলক আয়োজন, প্রচার-প্রচারণা, আলোচনা সভা এবং জনসম্পৃক্ত কার্যক্রমের মাধ্যমে ক্যানসার সম্পর্কে ভুল ধারণা দূর করতে ও সময়মতো চিকিৎসকের পরামর্শ গ্রহণে উৎসাহিত করতে কাজ করছে। আমরা চাই, আমাদের কার্যক্রম ক্যাম্পাসের গণ্ডি পেরিয়ে বৃহত্তর সমাজে পৌঁছে যাক এবং নারীদের স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখুক।

তিনি এ ধরনের উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন, চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে CAP-এর কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।

CAP-এর প্রত্যাশা,সচেতনতার বার্তা ছড়িয়ে পড়ুক সবার মাঝে, নারীর স্বাস্থ্য সুরক্ষায় গড়ে উঠুক দায়িত্বশীল ও সচেতন সমাজ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ইবিতে স্তন ক্যান্সার সচেতনার গোলাপী সড়ক শোভাযাত্রা

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত