বাংলাদেশে নতুন করে কাউকে ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
আব্দুল্লাহ আল জাবের বলেন, আমরা চাই না, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে এসে আপনি যে শাসনব্যবস্থা ফিরে পেয়েছেন, তা অল্প কয়েক দিনের মধ্যেই শেষ হয়ে যাক।
আমরা চাই, অন্তত পাঁচ বছরের জন্য বাংলাদেশের মানুষ আপনাকে নির্বাচিত করেছে। সুতরাং, এই পাঁচ বছর বাংলাদেশের মানুষের পাশে থেকে কীভাবে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র পুনর্নির্মাণ করা যায়, সেই চেষ্টা করেন।
তিনি আরও বলেন, ডিসেম্বরে শুধু শহীদ হাদির হত্যার বিচার হবে। এর বাইরে ডিসেম্বরকে কেন্দ্র করে যারা বিভিন্ন ধরনের স্বপ্ন দেখছেন, আমরা আপনাদের সাবধান করে দিচ্ছি, এই স্বপ্নগুলো ঘুমিয়েই দেখেন।
যদি ভুলেও জেগে যান, পালানোর জায়গা কিন্তু পাবেন না। সমাবেশে তিনি ইনসাফভিত্তিক রাষ্ট্র পুনর্গঠন এবং শহীদ হাদির হত্যার বিচারের বিষয়ে বক্তব্য দেন।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন