নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবন ও জনউপদ্রব সৃষ্টির অভিযোগে তিনজনকে আটক করেছে মান্দা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। রোববার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পই গ্রামের একটি কলাবাগান থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন,মান্দা উপজেলার ছোট বেলালদহ গ্রামের মো. মোক্তার হোসেন (৩৫), সাহাপুর বোর্ডঘর গ্রামের মো. আসলাম হোসেন (২৮) এবং ছোট বেলালদহ গ্রামের মো. বিদ্যুৎ (৪৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, মান্দা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল কার্যক্রমের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার ৮ নম্বর কুসুম্বা ইউনিয়নের বড়পই গ্রামে জনৈক বুলবুলের কলাবাগানের মধ্যে সন্দেহভাজন ওই তিন ব্যক্তিকে পাওয়া যায়। পরে মাদক সেবন ও জনউপদ্রব সৃষ্টির অভিযোগে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করে পুলিশ।
পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এদিকে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখে মাদক নির্মূল এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন